আন্তর্জাতিক বিরতিতে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে ফ্রান্সকে। এবার চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। ডান উরুর ভেতরের দিকের পেশিতে অস্বস্তি অনুভব করায় তাকে চিকিৎসার জন্য রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফ্রান্সের মেডিকেল বিভাগ।